রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইসিসি অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, বিস্তারিত জানা গেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২০ পিএম

আইসিসি অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, বিস্তারিত জানা গেল

ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চাপে পড়েছে। এ পরিস্থিতিতে আইসিসি অফিসে হামলার হুমকি, বিশ্ব ক্রিকেটের চেয়ারম্যান জয় শাহ এবং ভারতকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে।

পাকিস্তানি ইউটিউবার ও অভিনেতা আরসালান নাসিরের প্রকাশিত একটি ভিডিওতে এই হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিওটির বিষয়বস্তু ছিল ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। এই প্রসঙ্গে ভিডিওতে হুমকিস্বরূপ মন্তব্যের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

ভিডিওতে নাসির ভারত, আইসিসি এবং বিসিসিআইকে উদ্দেশ্য করে অশালীন ও আক্রমণাত্মক মন্তব্য করেন। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকেও ব্যক্তিগতভাবে অসম্মানজনক মন্তব্যের লক্ষ্যবস্তু বানানো হয়।

সাথে সাথে ইউটিউবার আইসিসি অফিসে হামলার হুমকি দেন। তিনি বলেন, আইসিসির সদর দপ্তর দুবাইয়ে থাকায় জয় শাহ ও কর্মকর্তারা নিরাপদ। যদি অফিস ভারতে থাকত, পাকিস্তানি জনগণ তা উড়িয়ে দিত। পাশাপাশি ভিডিওতে দাবি করা হয়, পাকিস্তান সরকারই আইসিসি ও ভারতের ‘বাপ’।

এই মন্তব্য আসে পাকিস্তান সরকারের ম্যাচ বয়কট ঘোষণার পর আইসিসির বিবৃতির প্রেক্ষিতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছে এবং অনেকেই মন্তব্যগুলোকে বিপজ্জনক, দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!