প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৭:০২ পিএম
গাড়ি চালকদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন থাকে—অকটেনের জন্য তৈরি গাড়ি কি পেট্রোলে চালানো সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, জরুরি প্রয়োজনে সাময়িকভাবে গাড়ি চললেও দীর্ঘমেয়াদে এটি ইঞ্জিনের জন্য বিপজ্জনক।
প্রযুক্তিগতভাবে, অকটেনের গাড়ি পেট্রোলে স্টার্ট হয়। কিন্তু পূর্ণ কর্মক্ষমতা বজায় থাকে না। অকটেনের ইঞ্জিন উচ্চ চাপে জ্বালানি পোড়ানোর জন্য তৈরি; পেট্রোলের কম অকটেন এই চাপ সহ্য করতে পারে না। ফলে পিস্টন সময়ের আগে জ্বলে ওঠে, যা ‘নকিং’ সৃষ্টি করে এবং ইঞ্জিনে ঠকঠক শব্দ দেয়।
পেট্রোল ব্যবহারে আরও ক্ষতি হতে পারে। ইঞ্জিনের শক্তি ও পারফরম্যান্স কমে যায়, গাড়ি ধীর হয়ে যায়। কার্বন জমে স্পার্ক প্লাগ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। EFI বা GDI ইঞ্জিনের সেন্সর ও ফুয়েল ইনজেক্টরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
গাড়ি মালিকদের পরামর্শ: যেসব গাড়ি ম্যানুয়ালে ‘Premium Fuel’ বা ‘Octane 95+’ নির্দেশনা আছে, সেখানে কখনো সাধারণ পেট্রোল ব্যবহার করবেন না। ভুল করে পেট্রোল ভরলে দ্রুত তা ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ।



