রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় বিকল্প পরিকল্পনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:০৮ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় বিকল্প পরিকল্পনা

ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের সম্ভাব্য সংকট মোকাবিলায় স্কুল পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখতে বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর উপস্থিতি ও অনলাইন—উভয় পদ্ধতির সমন্বয়ে পাঠদান চালুর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রস্তাবটি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষার্থীদের পাঠদানে ধারাবাহিকতা বজায় রাখতে এবং সম্ভাব্য জ্বালানি সংকটের প্রভাব কমাতে এ ধরনের সমন্বিত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!