রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় হিফজুল কুরআন সম্পন্ন করল আরও ২ শিক্ষার্থী

এম এইচ অপু

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৭:৪২ পিএম

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় হিফজুল কুরআন সম্পন্ন করল আরও ২ শিক্ষার্থী

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর শাখা প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার হেফজ বিভাগে অর্জিত হয়েছে এক গৌরবময় সাফল্য। প্রতিষ্ঠানটির আরও দুইজন শিক্ষার্থী সফলভাবে পবিত্র হিফজুল কুরআন সম্পন্ন করেছে।

এই অর্জনকে ঘিরে শনিবার (০৪ এপ্রিল, ২০২৬) সকাল ১০টায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর শাখা প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হাফেজ এ.বি.এম. হিজবুল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক মোকতার আহমেদ, ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভী, শায়খ সানাউল্লাহ আযহারী ও পার্শ্ববর্তী মসজিদের ইমাম মুফতী মোহাম্মাদউল্লাহ।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান সোহাগসহ এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর শাখার হেফজ বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি শুরু হয় হিফজুল কুরআন সম্পন্নকারী একজন শিক্ষার্থীর সুমধুর কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে । পরবর্তীতে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত সবাই তাদের এই অর্জনে গর্ব প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কুরআন মানুষের জীবন পরিচালনার একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তাই শিশুদের ছোটবেলা থেকেই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ই একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে পারে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!