প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:৫৩ পিএম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষায় ৩,৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগ) বিধিমালা, ২০১৪ অনুযায়ী সাধারণ, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারসহ সব ক্যাডারের প্রার্থীদের মধ্যে এই ফল নির্ধারণ করা হয়েছে।
ফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবে প্রার্থীরা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখানো হয়েছে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।



