রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:৪৫ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত

প্রতীকী ছবি

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের আরও প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

শনিবার অধিদপ্তরের এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৭৮২ জন স্কুল শিক্ষক-কর্মচারী এবং ২১৯ জন কলেজ শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাবেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি শিক্ষক-কর্মচারী রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে এবং কলেজ পর্যায়ে রাজশাহী ও খুলনা অঞ্চলে এই সুবিধা পাচ্ছেন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেটসহ দেশের সব অঞ্চল থেকেই শিক্ষক-কর্মচারীরা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সিদ্ধান্তে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!