রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার চবি ছাত্রদল নেতা সাকিফ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৮:৪৯ পিএম

আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার চবি ছাত্রদল নেতা সাকিফ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আপত্তিকর অবস্থায় আটকের ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২৪ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বিষয়টি জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমানকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শনিবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জে এম টাওয়ার এলাকার একটি বাসা থেকে এক বান্ধবীসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে সাকিফ রহমান বলেন, তার বান্ধবী গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সকাল ৬টার বাসের টিকিট কেটেছিলেন। কয়েকজন বন্ধু মিলে রাতে ক্যাম্পাসে ঘোরাঘুরির পরিকল্পনা ছিল। পরে ব্যাগ নেওয়ার জন্য তিনি বাসায় গেলে নিরাপত্তার কথা চিন্তা করে বান্ধবীকেও সঙ্গে নিয়ে যান।

তিনি বলেন, “আমি দ্রুত গোসল করে ব্যাগ নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় কয়েকজন লোক দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আমরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলাম না।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের ক্যাম্পাস এলাকায় নিয়ে আসি। পরে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঈদের ছুটির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!