রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্বে ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:১২ পিএম

গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্বে ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ছবি: প্রতিনিধি

গাজীপুরে মেসের বিদ্যুৎ বিল তোলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ধারালো অ*স্ত্রে*র আঘাতে গুরুতর আ*হ*ত হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ও বর্তমান ডুয়েট ভর্তি পরীক্ষার্থী ইমন। গত ৩০ জুন (২০২৬) বেলা দুপুর ২টার দিকে গাজীপুরের একটি মেসে এই মর্মা*ন্তিক ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ইমন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২১–২২ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে তিনি গাজীপুরে থেকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার রাতে ওই মেসে বিদ্যুৎ বিলের টাকা তোলা নিয়ে ইমনের সঙ্গে একই মেসের পাশের কক্ষের বাসিন্দা নাহিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এই বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে নাহিদ ক্ষিপ্ত হয়ে ধারালো অ*স্ত্র দিয়ে ইমনের ওপর অতর্কিত হামলা চালান।

হামলার পর ইমনের আর্তচিৎকারে মেসের অন্য রুমমেট ও সহপাঠীরা ছুটে আসেন। তারা তাকে র*ক্তা*ক্ত ও গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই চিকিৎসকরা তার জরুরি অ*স্ত্রোপ*চা*র (অপারেশন) সম্পন্ন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে ইমনের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা তার শরীরের একটি স্থানে ৭টি এবং অপর একটি স্থানে ৯টি সেলাই দিয়েছেন। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সহপাঠীদের উদ্বেগ ও দোয়ার আবেদন

ডুয়েট ভর্তির প্রস্তুতিরত এমন একজন মেধাবী শিক্ষার্থীর ওপর এমন আকস্মিক ও নৃশংস হামলার ঘটনায় তার সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!