রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৫ পিএম

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছবি: সংগৃহীত

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ফলাফলে বিশ্বসেরা, দেশসেরা ও হাই এচিভার অ্যাওয়ার্ড বিজয়ীরা সম্প্রতি পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অ্যাওয়ার্ড গ্রহণ করে। 

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় হাই এচিভার অ্যাওয়ার্ড বিজয়ীদের নিয়ে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা আবারো দেশ সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে।

একই সঙ্গে বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন গ্রুপের চেয়ারম্যান সাজেদা আক্তার, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ডালিয়া নওরিন।

জানা গেছে, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা থেকে ৮ জন শিক্ষার্থী আইজিসিএসই হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করে।  এদের মধ্য থেকে যায়েদ ইবনে হাসান ম্যাথমেটিকস্-‘এ’ বিষয়ে বিশ্বসেরা ও আয়শা চিশতি ইসলামিক স্টাডিজ বিষয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে।

 ২০২০ সালে স্কুলটি প্রথম  ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম বছরেই এভেরোজ লালমাটিয়া শাখার শিক্ষার্থী ফাতিমা বিনতে আফজাল ‘ও’লেভেলে আইজিসিএসই  ৯টি সাবজেক্টের সবকটিতেই সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করার মতো দুর্লভ কৃতিত্ব অর্জন করে এবং ম্যাথমেটিকস্-‘এ’ সাবজেক্টে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। 
 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!