রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ও লেভেল এবং এ-লেভেলে অসাধারণ সাফল্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৭ পিএম

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ও লেভেল এবং এ-লেভেলে অসাধারণ সাফল্য

ছবি: সংগৃহীত

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার ‘ও লেভেল এবং ‘এ’ লেভেলের রেজাল্টে বিশ্ব সেরা, দেশ শেরা ও হাই এচিভার এওয়ার্ড বিজয়ীরা সম্প্রতি পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের এওয়ার্ড গ্রহণ করে।

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় এসকল হাই এচিভার এওয়ার্ড বিজয়ীদের নিয়ে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্খিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা আবারো দেশ সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। একই সাথে বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন গ্রুপের চেয়ারম্যান সাজেদা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এভেরোজ লালমাটিয়া আমার সমগ্র অস্তিত্ব জুড়ে রয়েছে। আমার সন্তানও এখানেই পড়ালেখা করছে। এভেরোজের শিক্ষার্থীদের এই অর্জন আমাদের জন্য নিশ্চয়ই একটি গর্বের মুহূর্ত। আমি দোয়াকরি ও বিশ্বাস রাখি এভেরোজ লালমাটিয়া অদূর ভবিষ্যতে দেশের শ্রেষ্ঠ ইংলিশ মিডিয়াম স্কুল হবে এবং দেশের গন্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমন্ডলেও আলো ছড়াতে সক্ষম হবে ইনশা-আল্লাহ।”

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ডালিয়া নওরিন বলেন, “আমাদের শিক্ষার্থীরা কেবল দুনিয়ার জন্য পড়ালেখা করছে না, বরং তারা আখিরাতের জন্যেও প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই এভেরোজ লালমাটিয়া নিজেকে একটি অগ্রগামী ইসলামি ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা গত তিন বছর ধরে পিয়ারসন এডেক্সেল হাই এচিভারস এওয়ার্ডে সম্মানিত হয়েছি। আমাদের স্কুল পিয়ারসন এডেক্সেল, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ কাউন্সিলের পাশাপাশি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকেও স্বীকৃত। আমাদের শিক্ষার্থীরা একইসাথে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সাফল্য অর্জন করছে। বিশ্বমানের শিক্ষাদানের পাশাপাশি ইনশা-আল্লাহ আগামী সেশনেই আমরা শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত, চেয়ারম্যান মহোদয়ের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা, আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থীদের এমন গৌরবজন সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।”

জানা গেছে, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা থেকে ১৫ জন শিক্ষার্থী আইজিসিএসই হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করে। এদের মধ্য থেকে যায়েদ ইবনে হাসান ম্যাথমেটিকস্-‘এ’ বিষয়ে বিশ্ব শেরা ও আয়শা চিশতি ইসলামিক স্টাডিজ বিষয়ে দেশ শেরা হওয়ার গৌরব অর্জন করে। ২০২০ সালে স্কুলটি প্রথম ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম বছরেই এভেরোজ লালমাটিয়া শাখার শিক্ষার্থী ফাতিমা বিনতে আফজাল ‘ও’লেভেলে আইজিসিএসই ৯টি সাবজেক্টের সবকটিতেই সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করার মত দুর্লভ কৃতিত্ব অর্জন করে এবং ম্যাথমেটিকস্-‘এ’ সাবজেক্টে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে।

এভেরোজ লালমাটিয়া শাখার ‘ও’ এন্ড ‘এ’লেভেল কো-অর্ডিনেটর আহমেদ তুয়ান ও মো. ওয়াসিফ জানান, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বের বিভিন্ন সনামধন্য বিশ্ব বিদ্যালয়ে পড়ালেখা করছে।

এর মধ্যে বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯ নম্বরে থাকা ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), দ্য টাইমস এবং সানডে টাইমস এর জরিপে যুক্তরাজ্যের প্রথম স্থানে থাকা লন্ডন স্কুল অব ইকোনোমিকস (এলএসই), বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৩ নম্বরে থাকা ইউনিভার্সিটি অব টরেন্টো, বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫ নম্বরে থাকা ইউনিভার্সিটি অব সিডনি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডস, মালায়শিয়ার ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম), সানওয়ে ইউনিভার্সিটি, ও ইউনিভার্সিটি টেকনোলজি মালায়শিয়া (ইউটিএম) এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ও চার্লস ডারউ্ইন ইউনিভার্সিটি অন্যতম। পাশাপাশি বাংলাদেশ মেডিকেলসহ দেশ সেরা বিভিন্ন বিশ্ববিদ্যায়েও তারা অধ্যায়ন করছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!