রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:৫২ পিএম

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা

ফাইল ছবি

৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৯৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের বরাত দিয়ে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসেইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!