রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায়?

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১১:৫৫ এএম

হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায়?

ছবি: প্রতীকী

হান্টা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ‘এমভি হোন্ডিয়াস’ নামের একটি প্রমোদতরীতে কয়েকজন যাত্রী ও ক্রু সদস্যের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ইতোমধ্যে এক ডাচ নারী মারা গেছেন এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মল, মূত্র ও লালার মাধ্যমে ছড়ায়। তবে ‘এন্ডিজ’ নামের একটি বিশেষ স্ট্রেইন খুব সীমিতভাবে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে।

এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর, ক্লান্তি ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। পরে শ্বাসকষ্ট, কিডনি জটিলতা এবং গুরুতর অবস্থায় মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তদের আলাদা রাখা, নিয়মিত হাত ধোয়া এবং সংক্রমিত প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলাই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!