প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:২৫ পিএম
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুরের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার, যিনি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় রিভা ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়। এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।



