রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সচিবালয়ে জমা পড়ল দুদকের পদত্যাগপত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:২৮ পিএম

সচিবালয়ে জমা পড়ল দুদকের পদত্যাগপত্র

ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুর্নীতি দমন কমিশন) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে কমিশনের দুই সদস্য—মিঞা মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ—পদত্যাগ করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী।

তিনি বলেন, কোনো ধরনের চাপ নয়; নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময় দুই কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের কয়েক মাসের মধ্যেই তিন শীর্ষ কর্মকর্তার একযোগে পদত্যাগে কমিশনের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে নতুন নিয়োগ ও দুদকের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!