প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:৪৪ পিএম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১৮ মার্চও অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবারের ঈদুল ফিতরে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



