রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ে আগাম বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:৩১ এএম

সরকারি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ে আগাম বন্ধ ঘোষণা

ছবিঃ সংগৃহীত

বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগাম ছুটি ঘোষণা করা হয়েছে।আজ সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটি কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে এবং দেশের সব বিশ্ববিদ্যালয়কে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা ও কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে যে ১১ দফা নির্দেশনা দিয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনার মধ্যে সরকারি যানবাহনের ব্যবহার সীমিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগকে আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!