রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এবছর রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৫:১৫ পিএম

এবছর রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা সম্ভব হয়েছে।

শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের সমর্থনপ্রাপ্ত সরকার হিসেবে বৈশ্বিক চাপ থাকা সত্ত্বেও মানুষের জীবনযাত্রা সহনীয় রাখতে সরকার বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ধরে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সরকারি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একই ঈদগাহে নামাজ আদায় করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি নানা সংকটে রয়েছেন। কেউ প্রাণ হারিয়েছেন, কেউ আহত হয়ে চিকিৎসাধীন আছেন, আবার কেউ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের জন্য দোয়া কামনা করেন তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!