রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারত থেকে এলো আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০১:১৯ পিএম

ভারত থেকে এলো আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল

প্রতীকী ছবি

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। আসামের নুমালিগড় শোধনাগার থেকে সরবরাহ করা এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে এসে পৌঁছায়।

ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পৌঁছে। পরে শুক্রবার সকাল আটটার দিকে তা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সংরক্ষণ করা হয়।

দেশের উত্তরাঞ্চলের কৃষিনির্ভর আটটি জেলায় সেচ কার্যক্রমের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এই পাইপলাইন ব্যবহৃত হচ্ছে।

এর আগে ২০১৭ সালের ২২ অক্টোবর দুই দেশের মধ্যে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!