প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৪৪ পিএম
ফিন্যান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গ্রেপ্তার করলে “ডিপ স্টেট” কাকে বোঝায় এবং কার পরামর্শে এটি করা হয়েছে তা স্পষ্ট হবে। তিনি বলেন, সজীব ভূঁইয়াকে এখনই গ্রেপ্তার করে রাজসাক্ষী করা উচিত।
এম এ আজিজ আরও উল্লেখ করেন, ড. ইউনূস সংসদ অধিবেশনে ডাক পেলেও দর্শক গ্যালারিতে বসে থাকেন, যা তার মধ্যে সুপ্ত আকাঙ্ক্ষার ইঙ্গিত বহন করে। তিনি বলেন, জুলাই সনদ অবৈধ হলে সরকারের অবস্থাও অবৈধ ধরা হবে। এ ক্ষেত্রে সজীব ভূঁইয়া রাজসাক্ষী এবং ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকার আসামি হবেন।
তিনি বলেন, সব চুক্তি ডিপ স্টেটের পরামর্শে করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভুল ছিল না। তবে সজীব ভূঁইয়া রাজনৈতিক পরিপক্কতা সম্পন্ন নন এবং আমাদের দেশের ডিপ স্টেট পুরোপুরি কার্যকর নয়। আমাদের দেশের ডিপ স্টেট বিদেশী প্রভাবিত, স্বাধীনভাবে নীতি প্রণয়ন করতে পারে না।
এম এ আজিজ মন্তব্য করেন, ড. ইউনূসকে গ্রেপ্তার করা উচিত ছিল। সজীব ভূঁইয়ার বক্তব্য অনুযায়ী, ডিপ স্টেট ১৯৪৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এবং এতে ড. ইউনূসের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ড. ইউনূস অনেক অপরাধে জড়িত এবং তাকে দেশ থেকে তাড়ানো বা গ্রেপ্তার করা উচিত ছিল।
তিনি আরও জানান, দুদকের প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিচার কার্যকর না হলে গণতন্ত্র ও সুশাসনের প্রশ্ন উঠবে।



