রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আজই নির্ধারিত হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:৩৫ এএম

আজই নির্ধারিত হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

প্রতীকী ছবি

বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে।

তিনি আরও বলেন, আগামী এপ্রিল মাসের জন্য প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন সময়ে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি।

মুখপাত্র উল্লেখ করেন, দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় জ্বালানি ব্যবস্থাপনা সহজ হচ্ছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলনির্ভর। এই বিপুল পরিমাণ ডিজেল প্রধানত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখা সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!