রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মন্তব্য করলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৪২ পিএম

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধি  নিয়ে মন্তব্য করলেন অর্থমন্ত্রী

ফাইল ছবি

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, চলমান সংকট শুধু জ্বালানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বহুমাত্রিক চ্যালেঞ্জে রূপ নিয়েছে। এতে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

রবিবার সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষ-এ এক পরামর্শ সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে এবং সরকারি তহবিলে ধারাবাহিক চাপ তৈরি হচ্ছে।

উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখা এবং ধীরে ধীরে পুনরুদ্ধারের জন্য সরকার কাজ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ঋণ ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে অর্থায়ন পরিকল্পনায় ব্যয় ও সম্পদের ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তার ভাষায়, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক সূচকগুলো নিম্নমুখী ছিল। ফলে বর্তমানে অগ্রগতির চেয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই বেশি গুরুত্ব দিতে হচ্ছে।

সরকার জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন। তবে দীর্ঘ সময় ধরে এই চাপ বজায় রাখা সম্ভব না হলে তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পড়তে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!