রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ সরকার দলীয় সংসদীয় সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:৩৮ এএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ সরকার দলীয় সংসদীয় সভা

ফাইল ছবি

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে আজ সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সরকারদলীয় সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভাকক্ষটি পশ্চিম ব্লকের নবম তলায় অবস্থিত।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদের চলমান কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে এই সভায় আলোচনা হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সকল সদস্যকে সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার দলীয় কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে এই ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সভাটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!