রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চারদিন পর আবারও শুরু সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:১৮ পিএম

চারদিন পর আবারও শুরু সংসদ অধিবেশন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চার দিনের মুলতবির পর পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম আবারও শুরু হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করছেন সংসদ সদস্যরা।

এর আগে গত শুক্রবার স্পিকার চার দিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’, ‘শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল’সহ মোট ২৪টি বিল পাস হয়।

সব মিলিয়ে চলতি অধিবেশনে এখন পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ অনুমোদনের সুপারিশ করেছে।

অন্যদিকে বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি নতুনভাবে বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!