প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:১৪ এএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা, পেট্রলের দাম ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।
আগের নির্ধারিত মূল্যের তুলনায় অকটেনের দাম বেড়েছে ২০ টাকা, পেট্রলের ১৯ টাকা, ডিজেলের ১৫ টাকা এবং কেরোসিনের দাম বেড়েছে ১৮ টাকা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন এই মূল্য রবিবার থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।



