রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:২৯ পিএম

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

ফাইল ছবি

জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা সীমিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এখন থেকে সংসদ সদস্যরা আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না। রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

এতদিন সংসদ সদস্যরা বিদেশ থেকে কোনো ধরনের শুল্ক বা কর ছাড়াই বিলাসবহুল গাড়ি আমদানি করতে পারতেন। নতুন আইনের মাধ্যমে সেই সুবিধা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে অন্যান্য নাগরিকদের মতো সংসদ সদস্যদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করতে হবে।

সরকারি ব্যয় হ্রাস এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈষম্য কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে সিদ্ধান্তকে স্বাগত জানান।

এর আগে বিকেল তিনটা তেইশ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!