রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৪৯ পিএম

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

প্রতীকী ছবি

উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত হওয়ার তথ্য জানানো হয়েছে।

‘এক দেশ, এক রেট’ নীতিমালার ভিত্তিতে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও নির্ধারণ করা হয়েছে ১:৮।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!