রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে ওখানে বিয়েই করতাম না : স্পিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:২৪ পিএম

সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে ওখানে বিয়েই করতাম না : স্পিকার

ফাইল ছবি

জাতীয় সংসদে বজ্রপাত নিয়ে আলোচনার সময় এক পর্যায়ে রসিকতা করে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সুনামগঞ্জে বজ্রপাতের উচ্চ ঝুঁকি নিয়ে আলোচনা চলছিল। এ সময় তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, তার নির্বাচনী এলাকার হাওরাঞ্চলে কৃষক ও জেলেরা প্রায় সারা বছরই কাজ করেন, কিন্তু গ্রীষ্ম ও বর্ষায় আকস্মিক বজ্রপাতে প্রাণহানি ঘটে। তিনি জানান, আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী সুনামগঞ্জ হাওর এলাকায় বজ্রপাতের ঘনত্ব বেশি, প্রতি বর্গকিলোমিটারে ২৫টির বেশি বজ্রপাত হয়।

তিনি হাওর এলাকায় আশ্রয়কেন্দ্র ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি জানান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বজ্রপাত সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ আকার নিয়েছে, বিশেষ করে হাওর ও উত্তরাঞ্চলে। তিনি জানান, কৃষকদের নিরাপদ রাখতে সাইরেন বসানোর পরিকল্পনা, তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি গবাদি পশুর ক্ষতির ক্ষেত্রেও আর্থিক সহায়তার বিধান আনা হয়েছে।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হালকা রসিকতা করে বলেন, সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে সেখানে বিয়েই করতেন না।

উল্লেখ্য, স্পিকারের পারিবারিক সম্পর্ক সুনামগঞ্জের সঙ্গে যুক্ত। তার প্রয়াত সহধর্মিণী দিলারা হাফিজ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!