রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসদে আন্দোলনে জামায়াত-শিবিরকে নিয়ে নুরের বিস্ফোরক বক্তব্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:২৬ পিএম

সংসদে আন্দোলনে জামায়াত-শিবিরকে নিয়ে নুরের বিস্ফোরক বক্তব্য

ফাইল ছবি

ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা বা তাদের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করেননি বলে জাতীয় সংসদে জানিয়েছেন শ্রমমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নুরুল হক নুর বলেন, তিনি জামায়াতে ইসলামীর অতীতের অবদান স্বীকার করেন, তবে ছাত্র আন্দোলন পরিচালনার সময় তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার সুযোগও হয়নি।

তিনি আরও বলেন, “আজ অনেকে জুলাই আন্দোলন নিয়ে ফায়দা লুটতে চায়। কিন্তু জুলাই ছিল দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতা। যারা রাজপথে জীবন দিয়েছে, তারা কোনো কিংস পার্টি গঠনের জন্য রক্ত দেয়নি।”

শ্রমমন্ত্রী দাবি করেন, ১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং আট দফা কর্মসূচি তিনি নিজেই তৈরি করেছিলেন। ওই সময় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী ভূমিকা রাখা নেতা হিসেবে উল্লেখ করেন এবং তার ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথাও তুলে ধরেন।

নুরুল হক নুর বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটানো উচিত নয় এবং রাজনৈতিক সংস্কৃতিকে ইতিবাচক রাখতে হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!