রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:৩৫ পিএম

জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানির মূল্য পরিবর্তনের কারণে সাধারণ পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর সুযোগ নেই। কেউ যদি বাজারে কৃত্রিম সংকট বা প্রভাব তৈরি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তা সাময়িক। সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাণিজ্যিক চুক্তি প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক কোনো চুক্তিতে যদি দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে প্রয়োজন অনুযায়ী তা সংশোধনের সুযোগ রাখা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!