রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের ২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৩২ পিএম

নিখোঁজের ২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

ফাইল ছবি

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে নিখোঁজের ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। তিনি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হলেও এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলেই পরবর্তী তথ্য জানানো হবে।

এর আগে, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাক থেকে রাত্রিকালীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে সাধারণ পোশাকে বের হন রাকিবুল। কিন্তু এরপর তিনি আর থানায় পৌঁছাননি। ওই সময় থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।

ঘটনার পর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তার সন্ধানে দেশজুড়ে সব থানায় বার্তা পাঠানো হয়। দীর্ঘ ২৩ দিন পর অবশেষে তার খোঁজ পাওয়া গেল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!