রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ চলবে’

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:২৬ পিএম

‘যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ চলবে’

ফাইল ছবি

“আশা করছি, খুব শিগগিরই আমরা সবাই ব্যারাকে ফিরে যেতে পারবো”—এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান জানান, ইতোমধ্যে অনেক সেনাসদস্য নিজ নিজ ব্যারাকে ফিরে গেছেন। তবে এখনও দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “সরকার যতদিন আমাদের প্রয়োজন মনে করবে, ততদিন আমরা মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাবো। বর্তমানে ফুয়েল ডিপোগুলোতেও আমাদের মোতায়েন রয়েছে।”

অনুষ্ঠানে তিনি দেশ গঠন ও জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, “২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে আমাদের সেনাসদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।”

গত ১৬ মে শুরু হওয়া এই কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!