রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটির সুযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:০৫ পিএম

সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটির সুযোগ

প্রতীকী ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য সামনে তিন দিনের ছুটি আসছে। এই ছুটির সঙ্গে মাত্র একদিন ছুটি সমন্বয় করতে পারলেই মিলতে পারে টানা চার দিনের অবকাশ।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শবে বরাতের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হিসেবে নির্ধারিত হয়, তাহলে ওই দিন সরকারি ছুটি থাকবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিতে পারলে এর পরের দুই দিন—শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

হিসাব অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করলেই মিলবে দীর্ঘ চার দিনের অবকাশ।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তবে এতে স্পষ্ট করে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!