রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফজলুর রহমানের বক্তব্যের কড়া জবাব দিলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:০২ পিএম

ফজলুর রহমানের বক্তব্যের কড়া জবাব দিলেন জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধে অবদানের প্রসঙ্গ তুলে জাতীয় সংসদে তীব্র মন্তব্য ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে সংসদে হট্টগোলের ঘটনাও ঘটে।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ফজলুর রহমান জামায়াতের সমালোচনা করে বক্তব্য দেন। তার বক্তব্য চলাকালে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) পরিস্থিতি শান্ত করেন।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্যে বলেন, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত হলেও অন্যকে অসম্মান করা উচিত নয়। তিনি আরও বলেন, তিনি শহীদ পরিবারের সন্তান এবং জামায়াতে ইসলামী করা তার সাংবিধানিক অধিকার, এতে কারও অনুমতির প্রয়োজন নেই।

এর আগে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামীতে রাজনীতি করতে পারে না। কেউ করলে তা দ্বিগুণ অপরাধের শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে সংসদে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে স্পিকারের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!