রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে পার্থ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:২৭ পিএম

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে পার্থ

ছবি: সংগৃহীত

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি—এমন মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশকে হিন্দু-মুসলমান বা বৈশ্বিক শক্তির প্রভাবে বিভক্ত করা যাবে না। তবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গেলে স্পষ্টভাবে বলতে হবে, কার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। তার ভাষায়, “মুক্তিবাহিনী হাওয়ার সঙ্গে যুদ্ধ করেনি, আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি।”

আওয়ামী লীগকে ঘিরে রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে দেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে ‘জঙ্গি’ আখ্যা দিয়েও রাজনীতি করা যাবে না এবং সংশ্লিষ্ট ঘটনার বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক কার্যক্রমের সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিন দুপুরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে সরকার ও বিরোধীদলের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এ বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, একজনের অবদান তুলে ধরতে গিয়ে অন্য কারও অবদান খাটো করা উচিত নয়। তিনি আরও বলেন, কে কোন রাজনৈতিক দল করবে বা কোন আদর্শ অনুসরণ করবে, তা ব্যক্তির নাগরিক অধিকার এবং এ বিষয়ে প্রশ্ন তোলা সংবিধানসম্মত নয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!