রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ মাহমুদের ২ শব্দের পোস্ট ভাইরাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:৩০ পিএম

আসিফ মাহমুদের ২ শব্দের পোস্ট ভাইরাল

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে তোলপাড় সৃষ্টি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি মাত্র দুই শব্দের একটি স্ট্যাটাস দেন— ‘বিরোধীদলের পতন!’। সংক্ষিপ্ত হলেও এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মাত্র এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি তিন হাজারেরও বেশি ব্যবহারকারী মন্তব্য করে নিজেদের মতামত জানান।

এদিন জাতীয় সংসদের অধিবেশনে রাজনৈতিক উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার জনগণের সরাসরি ভোটে ক্ষমতায় এসেছে এবং কোনো হুমকি-ধমকিতে সরকার পতন সম্ভব নয়।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দল যদি সরকার পতনের চেষ্টা করে, তবে তাদেরকেই রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

এই বক্তব্যের পরপরই আসিফ মাহমুদের সংক্ষিপ্ত স্ট্যাটাসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!