রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসদে নিজেকে ‍‍‘শিশু মুক্তিযোদ্ধা‍‍’ দাবি জামায়াতের নায়েবে আমিরের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৪২ পিএম

সংসদে নিজেকে ‍‍‘শিশু মুক্তিযোদ্ধা‍‍’ দাবি জামায়াতের নায়েবে আমিরের

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজাকার বা আলবদর ইস্যুটি এখন আর প্রাসঙ্গিক নয়। সংসদে উপস্থিত কেউই রাজাকার বা আলবদর ছিলেন না বলেও দাবি করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা প্রসঙ্গ উঠলে তিনিও নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচনা করেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তাহের জানান, ১৯৭১ সালের সময় তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় থাকায় সেখানে ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন বলে উল্লেখ করেন তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!