রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংসদে জামায়াত আমির

‘যারা অশ্লীলতা করেছে, প্রধানমন্ত্রী না চাইলেও আমি বিচার চাই’

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৬, ১২:০৩ পিএম

‘যারা অশ্লীলতা করেছে, প্রধানমন্ত্রী না চাইলেও আমি বিচার চাই’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি দিয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে তাদের বিচার হওয়া উচিত। প্রধানমন্ত্রী বিচার না চাইলেও তিনি বিচার চান এবং প্রধানমন্ত্রীর মেয়েকে সবার মেয়ে হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দোষারোপের রাজনীতি করতে চান না, বরং নিরপেক্ষভাবে দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানান।

একই বক্তব্যে রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, নির্বাচনের আগে দেওয়া আশ্বাস এখনো বহাল আছে কি না। ট্রেজারি বেঞ্চ থেকে ফ্যাসিবাদ ফিরে না আসার কথা বলা হলেও পূর্বের বক্তব্যের সঙ্গে তার মিল রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ ছাড়া অতীতের বিভিন্ন অপরাধ—গুম, খুন, ধর্ষণসহ সব ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। বলেন, অতীতের সব অপরাধের বিচার হতে হবে, নইলে এর দায় এড়ানো যাবে না।

কৃষি খাত নিয়েও সমালোচনা করে তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। গ্রামে কম দামে বিক্রি হওয়া পণ্য শহরে বেশি দামে বিক্রি হয়, যা কৃষকদের জন্য অন্যায়।

তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো চাপকে ভয় না পেয়ে সরকারকে এ প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান এবং এতে জনগণের সমর্থনের কথা উল্লেখ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!