রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচিত হলে ময়লার বিল থাকবে না: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:৩১ পিএম

নির্বাচিত হলে ময়লার বিল থাকবে না: আসিফ মাহমুদ

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে নগরবাসীকে আর ময়লার বিল দিতে হবে না।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ প্রতিশ্রুতি দেন। সেখানে তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল সম্পূর্ণভাবে বন্ধ করা হবে, তবে পরিচ্ছন্নতা কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হবে না।

তিনি আরও জানান, নতুন ব্যবস্থায় এমন পরিকল্পনা নেওয়া হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং সেবার মানও বজায় থাকে।

এর আগে দলটি পাঁচটি সিটি কর্পোরেশনের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণের জন্য আসিফ মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম আলোচনায় রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!