রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৬:২৯ পিএম

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

ফাইল ছবি

সর্বশেষ পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। বাংলাদেশ–পাকিস্তান একদিনের সিরিজ শেষে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনও রয়েছে।

সাকিব অবশ্য জানিয়েছিলেন, এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার ইচ্ছার কথা। এবার টাইগারদের এই অলরাউন্ডারকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন কথা বলেছেন।

আজ বাশার বলেন, তার মতে সাকিবের এখনও প্রায় দুই বছর খেলার সামর্থ্য আছে। সাকিব প্রস্তুত হয়েই দলে ফিরবে। তার অভিজ্ঞতা দলকে উপকার দেবে যদি তিনি ফেরেন। তবে তিনি আজ এসে পরশু খেলবেন—এটা আবেগের বিষয় নয়, প্রস্তুতির বিষয়। সাকিবকে পেলে দীর্ঘ সময়ের জন্যই তাকে দলে দেখতে চাইবে বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজর এখন বিশ্বকাপে সরাসরি সুযোগ নিশ্চিত করা। তাই মূল দলের বাইরে আরও একটি প্রস্তুত খেলোয়াড়দের তালিকা রাখার কথাও জানিয়েছেন বাশার। তিনি বলেন, সামনে অনেক খেলা রয়েছে। তাই খারাপের বদলে খারাপ নয়, ভালো খেলোয়াড় দিয়েই বদলি করার পরিকল্পনা রয়েছে। মূল ১৫ জনের বাইরে আরও একটি প্রস্তুত দল রাখা 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!