প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:৩৮ পিএম
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের অস্থিরতা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিরাপত্তার কারণে দল সরে যাওয়ার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় পদক্ষেপ নিয়েছে।
বিসিবি দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে। এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।
ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, “দ্বিপাক্ষিক সিরিজগুলো এফটিপির অংশ। ভারতের সঙ্গে গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সেটি এবার পুনঃনির্ধারিত হয়েছে। আমরা যেকোনো বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি।”
মিরপুরে চলমান ক্রিকেটার ফিটনেস ক্যাম্প প্রসঙ্গে নাফীস আরও জানান, “খেলোয়াড়রা প্রচণ্ড পরিশ্রম করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের আগে এটি চালিয়ে যাব। পুরো সেশন শুরুতে শুধু ফিটনেস ও ফিল্ডিং ছিল, এখন স্কিল-ফিটনেস-ফিল্ডিং সবই হচ্ছে। কোচিং স্টাফ সময়টা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে।”



