রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের স্পষ্ট অবস্থান

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৪:৫৬ পিএম

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের স্পষ্ট অবস্থান

ফাইল ছবি

আগামী ৭ জুন বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়েছে হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছেন, তারা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন।

পরবর্তীতে ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, আদালত স্পষ্টভাবে বলেছেন যে তারা বিসিবি নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবেন না।

এদিকে, শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়।

সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট রয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!