রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৪ পিএম

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতীকী ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আজ (১৬ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী, ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে ১৯ মে এবং একই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। প্রার্থীরা ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে।

২৪ মে বাছাইকৃত তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ২৫ মে পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন এবং ফলাফলও ঘোষণা করা হবে একই দিন।

প্রতিবারের মতো এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন নির্বাচিত হবেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!