রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক তামিম ইকবাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:২২ পিএম

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক তামিম ইকবাল

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন ৭৩ ভোট।

রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরির ১৬ প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল, আসিফ রাব্বানী, ডা. মাহবুব হোসেন শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

ভোটের হিসাবে তামিমের পর যৌথভাবে ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।

অন্যদিকে পরিচালক পদে নির্বাচিত হতে পারেননি সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!