রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ম্যাচের আগে শাস্তি, জরিমানায় পড়ল বাংলাদেশ দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:৫২ পিএম

ম্যাচের আগে শাস্তি, জরিমানায় পড়ল বাংলাদেশ দল

ফাইল ছবি

সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচের আগে শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। ধীরগতিতে ওভার সম্পন্ন করার কারণে দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। মাঠের আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি প্রদান করেন।

সংস্থার আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দলকে।

বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ, যেখানে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!