রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে টাইগাররা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:২২ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে টাইগাররা

ফাইল ছবি

জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে সাফল্যের পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটেও ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা।

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তার মতে, দলের সবাই জয় পাওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবে এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি খেলতে নামলেও দলের ওপর বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই। কয়েকটি ম্যাচ খেললে খেলোয়াড়রা নিজেদের জায়গা থেকে পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারবে।

লিটন দাস জানান, এই বছর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একাধিক সিরিজ খেলতে হবে, যা দলের জন্য বড় অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। তার বিশ্বাস, ধারাবাহিকভাবে খেলার মাধ্যমে দলের পারফরম্যান্স আরও উন্নত হবে।

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রায় পাঁচ মাস পর এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল।

এর আগে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ২–১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!