রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় কিউই অধিনায়ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:১৪ এএম

রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় কিউই অধিনায়ক

ফাইল ছবি

বাংলাদেশের কাছে একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হারার পর এবার সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড। দুই দলেই বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার থাকায় আসন্ন সিরিজটি জমজমাট হবে বলে মনে করছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

প্রথম ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, দলের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিপক্ষের খেলোয়াড়দের খেলার দৃশ্য বিশ্লেষণ করা হয়েছে। তবে মাঠে নেমে দ্রুত যোগাযোগ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন।

তিনি জানান, উভয় দলেই এমন কিছু ক্রিকেটার রয়েছে, যারা এখনো এই সংস্করণে অভিষেক করেনি। ফলে তাদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় ম্যাচ চলাকালীন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে করে সিরিজটি আরও অনিশ্চয়তা ও উত্তেজনায় ভরপুর হবে বলেও মন্তব্য করেন তিনি।

কিউই অধিনায়ক আরও বলেন, দলের অনেক খেলোয়াড় বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত খেলছেন এবং এই সংস্করণে তাদের অভিজ্ঞতা রয়েছে। তাই আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে সবাই বেশ আগ্রহী।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!