রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টসে হেরে আজ ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:২৪ এএম

টসে হেরে আজ ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে টস হারলেও আত্মবিশ্বাসী টাইগার শিবির। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এই উইকেটে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দল।

এবারের মিরপুরের উইকেটে স্পিনের পাশাপাশি পেস আক্রমণেও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একাদশে রাখা হয়েছে তিন গতিতারকাকে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে রয়েছেন তরুণ পেসার নাহিদ রানা এবং ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেন। ঘূর্ণি আক্রমণে আস্থা রাখা হয়েছে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপর।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি এবারও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে হাঁটুর চোটে অভিজ্ঞ বাবর আজম ছিটকে যাওয়ায় কিছুটা চাপে রয়েছে পাকিস্তান। তার বদলে দলে সুযোগ পেয়েছেন দুই নতুন ক্রিকেটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।

দুই দলই নতুন উদ্যমে সিরিজ শুরু করলেও শুরুতেই শক্ত লড়াইয়ের ইঙ্গিত মিলেছে মিরপুরে। দেশের মাটিতে আরেকটি স্মরণীয় জয় তুলে নিতে মরিয়া টাইগাররা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!