রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানা গেল জরিপে

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৮:৩৩ পিএম

দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানা গেল জরিপে

প্রতীকী ছবি

দেশের তরুণ-তরুণীদের ডিজিটাল অভ্যাসে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে চাকরির তথ্য অনুসন্ধান। অনলাইনে প্রবেশ করলেই অধিকাংশ তরুণের প্রধান আগ্রহ থাকে সরকারি চাকরির খোঁজে। পাশাপাশি ক্রীড়াবিষয়ক তথ্যও তাদের আগ্রহের শীর্ষে রয়েছে—এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিএস অডিটোরিয়ামে প্রকাশিত জরিপ অনুযায়ী, দেশের ৬৪ দশমিক ২ শতাংশ তরুণ অনলাইনে সবচেয়ে বেশি সরকারি চাকরির তথ্য খোঁজেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্রীড়াসংক্রান্ত তথ্য, যা ৪৯ দশমিক ৮ শতাংশ।

জরিপে আরও দেখা যায়, দেশে প্রতিদিন ৭২ দশমিক ৪ শতাংশ মানুষ অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। অনলাইন কেনাকাটা ও সেবা গ্রহণেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ব্যবহারকারীর সংখ্যা।

তথ্য অনুযায়ী, গত তিন মাসে ১১ দশমিক ৬ শতাংশ মানুষ অনলাইনে পণ্য বা সেবা কিনেছেন এবং গত এক বছরে ১৬ দশমিক ৯ শতাংশ মানুষ অনলাইনে সরকারি সেবা গ্রহণ করেছেন।

স্মার্টফোন ব্যবহারে জেলায় জেলায় পার্থক্যও উঠে এসেছে জরিপে। এতে ফেনী শীর্ষে রয়েছে, এরপর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর ও শরীয়তপুর।

অন্যদিকে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, শেরপুর, ঝালকাঠি, কুড়িগ্রাম ও পঞ্চগড় রয়েছে তুলনামূলকভাবে পিছিয়ে।

জরিপে আরও বলা হয়, দেশে ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবার মোবাইল ফোন ব্যবহার করে, তবে কম্পিউটার ব্যবহার সীমিত। ইন্টারনেট ব্যবহারে শহর ও গ্রামের মধ্যে বড় ব্যবধানও দেখা গেছে।

ডিজিটাল ঝুঁকির ক্ষেত্রে ৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী ভাইরাস বা ম্যালওয়্যার সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!