রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ম্যারাথনে মানুষের রেকর্ড ভাঙল রোবট

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৪৩ এএম

ম্যারাথনে মানুষের রেকর্ড ভাঙল রোবট

ছবিঃ সংগৃহীত

চীনে আয়োজিত বেইজিং হাফ ম্যারাথনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি মানবসদৃশ রোবট মানুষের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২৬ বেইজিং ই-টাউন হাফ ম্যারাথনে এই অসাধারণ সাফল্য অর্জন করে রোবটটি প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, রোবটটি ২১ কিলোমিটার পথ মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে সম্পন্ন করে, যা মানব দৌড়বিদদের সেরা সময়ের চেয়েও দ্রুত। এর আগে চলতি বছরের মার্চে লিসবনে উগান্ডার শীর্ষ দৌড়বিদ প্রায় ৫৭ মিনিটে একই দূরত্ব শেষ করেন।

গত বছর একই প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটের সময় ছিল ২ ঘণ্টা ৪০ মিনিটের বেশি। এক বছরের ব্যবধানে এই অগ্রগতি প্রযুক্তির উল্লেখযোগ্য উন্নয়নকে তুলে ধরেছে।

রোবটটি তৈরি করেছে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এর নকশায় দক্ষ মানব দৌড়বিদদের গতি ও শরীরের গঠন অনুসরণ করা হয়েছে। এতে শক্তিশালী শীতলীকরণ ব্যবস্থা ও উন্নত যান্ত্রিক কাঠামো ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে শিল্পক্ষেত্রেও ব্যবহারের সম্ভাবনা তৈরি করছে।

আয়োজকদের তথ্যমতে, অংশ নেওয়া রোবটগুলোর প্রায় ৪০ শতাংশ নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থায় দৌড় শেষ করতে সক্ষম হয়। বাকিগুলো ছিল নিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিচালিত।

প্রতিযোগিতায় একটি রোবট সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করলেও সেটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় না হওয়ায় চূড়ান্ত বিজয়ী হিসেবে গণ্য হয়নি।

প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা রোবটও স্বয়ংক্রিয়ভাবে দৌড় শেষ করে, যা প্রযুক্তিগত অগ্রগতির আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

একটি রোবট দৌড় চলাকালে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দিতে ট্রাফিক পুলিশের মতো হাত ও কণ্ঠ ব্যবহার করেও অংশ নেয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!