রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীরা ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনতে পারবেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:৩০ পিএম

প্রবাসীরা ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনতে পারবেন

প্রতীকী ছবি

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা দেশের বাইরে থেকে মোট তিনটি মোবাইল ফোন ট্যাক্সবিহীন আনতে পারবেন। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর অনুষ্ঠিত এক উচ্চস্তরের বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এলে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। বিএমইটির কার্ডধারীরা ফ্রিতে নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত দুটি নতুন ফোন আনতে পারবেন। অর্থাৎ মোট তিনটি ফোন ট্যাক্সবিহীন নিয়ে আসা যাবে। চতুর্থ ফোনের জন্য অবশ্য শুল্ক দিতে হবে।

অন্যদিকে, যারা বিএমইটির কার্ডধারী নন, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। তবে মোবাইল ফোন ক্রয়ের বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। কারণ, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিমানবন্দরে প্রবাসীদের চাপাচাপি করে মোবাইল ফোনসহ দামি পণ্য চোরাচালানের চেষ্টা করা হচ্ছে। এই অপচেষ্টা রোধ করতে বৈধ কাগজপত্র বহন আবশ্যক।

সরকারি এ সিদ্ধান্ত প্রবাসীদের জন্য মোবাইল ফোন আমদানায় সহজ ও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!